শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:০৫ পিএম, ২০২২-০৬-২৩
বর্তমান সময়ের ভারত দলের চেয়ে পাকিস্তান দলকে ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় বাবর আজমের পাকিস্তান। সে প্রসঙ্গ টেনেই এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক।
তার মতে, আসন্ন এশিয়া কাপ জিতবে পাকিস্তান। ফাইনালে ভারতের সঙ্গে দারুণ এক লড়াইয়ে শিরোপা নেবেন বাবর আজম। অবশ্য অন্যান্য দলকে খাটো করে দেখছেন না রশিদ।
ভারত-পাকিস্তান দলের মধ্যে তুলনা করতে গিয়ে রশিদ লতিফ বলেন, গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। আশা করছি ম্যান ইন গ্রিনরা আসন্ন এশিয়া কাপেও একই ফর্মের প্রতিফলন ঘটাবে (ভারতকে হারাবে)।
এর পর এ সাবেক তারকা বলেন, আমি আশাবাদী পাকিস্তান এশিয়া কাপ ২০২২ জিতবে। নিঃসন্দেহে অন্যান্য দলও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এশিয়া কাপের মূল প্রতিযোগিতা ভারত ও পাকিস্তানের মধ্যে হবে। ভারত নিঃসন্দেহে একটি ভালো দল। কিন্তু পাকিস্তান বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে তার কোনো উদাহরণ নেই। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় রয়েছে, যারা বর্তমানে আইসিসির সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে।
তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited