চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’

স্টাফ রিপোর্টার :    |    ০৭:৫৫ পিএম, ২০২৬-০৪-২৭

২৫ চিত্রশিল্পীর অংশগ্রহণে ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’

২৫ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে কনটেম্পরারি আর্টিস্ট ফোরাম ইন্টারচ্যাঞ্জ এর উদ্যোগে দিনব্যাপী ‘গেট ক্রিয়েটিভ আর্টিস্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে নগরের কনকর্ড ফয়’স লেকে।
রোববার (২৬ এপ্রিল) শিল্পের সাথে আত্মীয়তার সেতুবন্ধন গড়তে এবং শিল্পচর্চাকে পারিবারিক বন্ধনে ছড়িয়ে দিয়ে নবীন শিল্পীদের উৎসাহিত করার লক্ষে প্রকৃতির সান্নিধ্যে এই ক্যাম্পে যোগ দিয়ে অংশগ্রহণকারীরা বলেন, ২৫ জন শিল্পীর ২৫ রকম দৃষ্টিভঙ্গি, ২৫ রকম স্বপ্ন একই ক্যানভাসে মিলেছে।
এই চিত্রপ্রদর্শনী শুধু রং আর তুলির সমাহার নয়, এটি সময়ের দলিল। এখানে কারও আঁকায় আছে প্রকৃতির মায়া, কারও আঁকায় সমাজের নানান অসঙ্গতি নিয়ে প্রশ্ন, আবার কারও আঁকায় নিছকই সৃষ্টির সরল আনন্দ।
শিল্প মানুষকে মানুষের কাছে আনে। এই সম্মিলিত প্রয়াস তারই প্রমাণ। 
তারা আরও বলেন, ২৫ জন শিল্পী মানে ২৫টি জানালা। এই জানালা দিয়ে আমরা নতুন পৃথিবী দেখছি।
একজন শিল্পী যখন ছবি আঁকেন, তিনি তার হৃদয়টাকে সবার সামনে মেলে ধরেন। এই প্রদর্শনীতে ২৫টি হৃদয়ের গল্প লেখা আছে। এই সাহস ও সৃজনশীলতা প্রশংসার দাবিদার। শিল্পীদের তুলিই আগামী দিনের বাংলাদেশকে রঙিন করবে।
এদিন সকাল ১০টার মধ্যে শিল্পীরা পরিবারসহ উপস্থিত হয়ে স্ন্যাকস গ্রহণ করেন। সবার সাথে নিজ পরিবারের পরিচয় পর্ব শেষে লেকে বোটযোগে সী-ওয়ার্ল্ডে গিয়ে আর্ট ক্যাম্প শুরুর পূর্বে ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক গণপাঠাগারের সৌজন্যে শিল্পীদের হাতে ক্যাম্প পোশাক তথা ‘এলিট’ এর পলো টি-শার্ট তুলে দেন লেখক-সাংবাদিক  শওকত বাঙালি।
মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আর্ট ক্যাম্প শেষ হয়। এরপর শিল্পীরা পরিবারসহ সী-ওয়ার্ল্ডে জলকেলিতে অংশগ্রহণ করেন। বিকেলে আঁকা ছবিসমূহ এবং সম্মিলিত অংশগ্রহণে বিশেষ শিল্পকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফয়’স লেকে আগত বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনী শেষে লেকের পাড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কথামালা, গান, আবৃত্তিতে অংশ নেন চিত্রশিল্পী ও পরিবারের সদস্যরা। সন্ধ্যায় বারবিকিউ’র মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অধ্যাপক প্রণব মিত্র চৌধুরীর নেতৃত্বে চিত্রশিল্পী ও সাংবাদিক এম এম আজিজুল কদিরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন শিল্পী উত্তম কুমার বড়ুয়া, মনোয়ার, সোহেল, ইব্রাহিম, সাদী, পারভেজ, জিয়াউদ্দীন চৌধুরী, জেসমিন, সুভাষ, মুছা, জিয়া সিকদার, সজল, রাব্বী, দুর্জয়, শওকত, বিশ্বজিৎ, রাসেল, শাওন প্রমুখ।
পুরো আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে আজিজুল কদির বলেন, পরিবারসহ সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে ইন্টারচ্যাঞ্জ গ্রুপের এ আয়োজনের সফলতায় আগামী জুলাই মাসে নগরে আরও বড় পরিসরে একটি উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
পুরো আয়োজনে শিল্পী ও পরিবারবর্গ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এজাজ মাহমুদ, দৈনিক পূর্বদেশ’র বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, মীর্জা ইমতিয়াজ শাওন, এসএম ইরফানুল হক তারেক প্রমুখ।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর