শিরোনাম
ঢাকা অফিস : | ০৮:১০ পিএম, ২০২৪-১১-২৪
শেষ পরীক্ষামূলক ট্রেনটি আজ দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছার মধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন সার্ভিস চালুর প্রস্তুতি এক ধাপ এগিয়ে গেছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী বাসসকে বলেন, ‘প্রতি ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে তৃতীয় ও শেষ পরীক্ষামূলক ট্রেনটি পদ্মা সেতু হয়ে খুলনা পৌঁছেছে।
ট্রেনটি ১২টি কোচ নিয়ে সকাল ৯ টা ১০ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করে পৌনে ৪ ঘন্টা সময়ে দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী, মহাপরিচালক সরদার শাহাদাত আলী, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরীক্ষামূলক যাত্রায় ছিলেন।
তিনটি পরীক্ষামূলক যাত্রা শেষ হয়েছে এবং চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৩ ঘন্টা ৪৫ মিনিট সময় লেগেছে জানিয়ে রেল সচিব সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করছেন।
এই প্রকল্পের আওতায় সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাক নির্মাণ করেছে। রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করার ব্যবস্থা রয়েছে।
গত বছরের অক্টোবরে এই লাইনে ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয় এবং প্রতিদিন এই লাইনে ৫ টি ট্রেন চলাচল করছে।
রেললাইন চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমে যাবে, যা যাত্রার সময় অর্ধেক নামিয়ে আনবে। এখন যমুনা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।
দেশের বৃহত্তম দুটি সমুদ্র বন্দর-চট্টগ্রাম ও মংলাকে সরাসরি সংযুক্ত করবে ঢাকা-খুলনা ট্রেন লাইন ।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited