শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২০-১১-১৯
নগরীর সাগরিকা এলাকার লেগুনাচালক নাজমুল হক হত্যা মামলার আসামি ইমনকে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, লেগুনাচালক নাজমুল হত্যা মামলার পলাতক আসামি ইমনকে সেন্টমার্টিন থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, চারজন মিলে নাজমুল হককে হত্যা করেছিল। মামলার প্রধান আসামি রাজু এবং দ্বিতীয় আসামি ইমনকে আমরা আটক করে থানায় সোপর্দ করছি। বাইশ্যা এবং অপর রাজুকে পুলিশ আটক করে আদালতে সোর্পদ করেছে।
প্রসঙ্গত, ৯ নভেম্বর রাতে রাজু, ইমন, বাইশ্যা ও রাজু মিলে সাগরিকা থেকে মদুনাঘাট আসার জন্য নাজমুলের লেগুনা ভাড়া করেছিল। নাজমুল মদুনাঘাট এসে স্বজনদের জানিয়েছিল তিনি মদুনাঘাট এলাকায় ভাড়া নিয়ে পৌঁছেছেন। এরপর বাসায় না ফেরায় স্বজনরা তার মুঠোফোনে ফোন করে তা বন্ধ পান। পরদিন তারা থানায় অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশের পাশাপাশি নাজমুলের সন্ধানে নামে র্যাবও। সন্দেহভাজন রাজু র্যাবের হাতে আটক হলে জিজ্ঞাসাবাদে রাজু নাজমুল হত্যাকা-ের কথা স্বীকার করেন র্যাবের কাছে। তার দেওয়া তথ্যে ১০ নভেম্বর দুপুর ২টায় হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের চন্দ্রাবিল থেকে নাজমুলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লেগুনাচালক নাজমুল হক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মো. মঞ্জুরের ছেলে। সে সাগরিকা এলাকায় থাকতেন।অন্যদিকে হত্যায় অভিযুক্ত আসামি ইমন পেশায় রঙ মিস্ত্রি, তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited