শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৪:৩৫ পিএম, ২০২২-০৭-২৪
মীরসরাইয়ে করেরহাটে অগ্নিকাণ্ডে চার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।
রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৪ ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের নারায়ন মন্দির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে নিত্যধন ঘোষের চারটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত নিত্যধন ঘোষ বলেন; সকালে প্রতিদিনের মত পিএনজি বিডি লিমিটেড কোম্পানির সাড়ে ৮ শত পোশাক শ্রমিকের দুপুরের খাবার রান্নার প্রক্রিয়া চলছিল। এসময় বাবুর্চি বসত ঘরে থাকা রেফ্রিজারেটরের পেছনে আগুনের ফুলকি দেখতে পেয়ে বালি দিয়ে নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে চার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় রান্না ঘরও আংশিক পুড়ে যায়। এতে করে মজুতকৃত মাছ মাংস ও মুদি পন্যসহ ৫ লক্ষ টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসত ঘর পুড়ে যায়। আমি ক্ষতিগ্রস্ত নিত্যধন ঘোষের পরিবারের পাশে দাঁড়াবো।
এব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্নবী জানান; অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited