শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:০৫ পিএম, ২০২০-০৯-২৯
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসফি-৩ এর আওতাধীন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খুলু খলিফা পাড়া সড়কের ডাবল সলিং এর কাজ চলছে। শীঘ্রই কাজ শেষ করা হবে উক্ত সড়কটি। ২৯ সেপ্টেম্বর সকালে উক্ত সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন লোহাগাড়া সদরের ৩নং ওয়ার্ডের সুযোগ্য মেম্বার,প্রকল্পের সভাপতি ও সদর ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ জাহাঙ্গীর আলম ।
স্থানীয় ইউপি সদস্য ও লোহাগাড়া সদরের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাফেজ জাহাঙ্গীর আলম জানান,বিগত নির্বাচনে জনগণের গণরায়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে কাজ করেছি।খুলু খলিফা পাড়া সড়কটি দীর্ঘদিন বেহাল দশায় পরিণত হয়েছিল। এলজিএসফি-৩ আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় ও চেয়ারম্যান মহোদয়ের আন্তরিক প্রচেষ্ঠায় সড়কটির ডাবল সলিং এর কাজ সম্পন্ন করেছি। তিনি আরও জানান,জনগণের পাশে থেকে কাজ করতে পারলে খুব বেশী ভাল লাগে। মানুষের পাশে আছি,মানুষের ভালবাসা নিয়ে সবসময় থাকবো ইনশাল্লাহ।
ইউপির সফল মেম্বার ও ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হাফেজ জাহাঙ্গীর আলম এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited