শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৪৪ পিএম, ২০২৬-০৩-০৮
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি উপজেলার ভূজপুরে হাজারও রোজাদারকে একসাথে ইফতার করানো হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) উপজেলার ভূজপুরের পশ্চিম সিংহরিয়া এলাকায় মরহুম বজল মেম্বারের নিজ বাড়িতে মরহুম মোহাম্মদ আবুল হোসেন মুন্সি পরিবারবর্গের ব্যবস্থাপনায় এবং সার্ভেয়ার মোহাম্মদ তারেক আজিজের পৃষ্ঠপোষকতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি ও নৈতিকতার শিক্ষা দেয়। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবসেবায় এগিয়ে আসতে হবে।
সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় মাহাবুল আলম আজাদ, গুরা মিয়া মেম্বার, নাজিম উদ্দীন বাচ্ছু, সোহেল মেম্বার, দিদার মেম্বার, ফারুক আহমেদ, আরিফ উদ্দিন, শফিউল আলম, আবুল কালাম, আমিনুল ইসলাম পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রোজাদাররা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited