শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:০১ পিএম, ২০২৬-০১-২১
মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম হজরত মওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর দ্বিশত জন্মবার্ষিকী ও ১২০ তম ওরস উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় তাসাউফ গবেষণা কনফারেন্স ২০২৬’ । গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাইজভাণ্ডার দরবার শরীফের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) কনফারেন্স হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কনফারেন্সের মূল প্রতিপাদ্য ছিল— সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ভাবনায় পূর্ণমানবতা । গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও ডিরি’র ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সকালে সম্মেলনের উদ্বোধন করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম । সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এএসএম বোরহান উদ্দীন। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের কনভেনর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের মেম্বার সেক্রেটারি ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক কাজী সাইফুল আচফিয়া। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। কনফারেন্সে চারটি একাডেমিক সেশনে দেশবরেণ্য শিক্ষাবিদ ও গবেষকরা মাইজভাণ্ডারী দর্শন, সুফিবাদ ও সামাজিক সম্প্রীতি নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বের অসহিষ্ণু ও অস্থির বাস্তবতায় গাউছুল আজম মাইজভাণ্ডারীর পূর্ণমানবতার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। আত্মশুদ্ধির মধ্য দিয়ে সমাজশুদ্ধি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলনই মাইজভাণ্ডারী দর্শনের মূল শিক্ষা। এই আয়োজনের মাধ্যমে গাউছুল আজম মাইজভাণ্ডারীর চিন্তা ও দর্শন বিশ্বমানবের কল্যাণে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ‘মাইজভাণ্ডারী দর্শন’ বিষয়ক প্রথম একাডেমিক সেশনে সেশন চেয়ার ও মডারেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ। আলোচক হিসেবে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. নুরে আলম এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল আলম। ‘মাইজভাণ্ডারী গান’ বিষয়ক দ্বিতীয় একাডেমিক সেশনে সেশন চেয়ার ও মডারেটর ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। আলোচক ছিলেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. রুবেল সেনগুপ্ত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন। ‘মাইজভাণ্ডারী দর্শন’ বিষয়ক তৃতীয় সেশনে সেশন চেয়ার ও মডারেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোরশেদুল আলম। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. তৌহিদুল ইসলাম এবং আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান মেহেদী। ‘সামাজিক সম্প্রীতি’ বিষয়ক চতুর্থ একাডেমিক সেশনে সেশন চেয়ার ও মডারেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited