চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় থানা পুলিশের কর্মকর্তাদের বিদায় ও নবাগত কর্মকর্তাদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০৬:৫৯ পিএম, ২০২০-০৯-২৯

চকরিয়ায় থানা পুলিশের কর্মকর্তাদের বিদায় ও নবাগত কর্মকর্তাদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পুলিশের বদলির অংশ হিসেবে চকরিয়া সার্কেল এবং থানা থেকে বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের বিদায় এবং একই স্টেশনে নবাগত পুলিশ কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের আয়োজনে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় আলোচনা পর্বশেষে অতিথিবৃন্দ চকরিয়া সার্কেল থেকে বদলি হওয়া সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) কাজী মো.মতিউল ইসলাম, চকরিয়া থানার বিদায়ী ওসি মো.হাবিবুর রহমান ও থানার বিদায়ী ওসি তদন্ত মো.মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান।
একই অনুষ্ঠানে চকরিয়া সার্কেলে নবাগত সহকারি পুলিশ সুপার (এএসপি) মো.রফিকুল ইসলাম, চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মুহাম্মদ যোবায়ের এবং নবাগত ওসি তদন্ত মোহাম্মদ আশরাফ হোসেনকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত পুলিশ কর্মকর্তারা স্মতিচারণ মুলক বক্তব্য দেন।
উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী প্রমুখ।
 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর