শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৩ পিএম, ২০২৫-১২-২০
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের অভিযানে থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল উদ্ধারের পাশাপাশি সুমন হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকায় আসামির বসতবাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্যে একটি অস্ত্র বর্তমানে একজনের কাছে রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ। অভিযানের ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন এলাকা থেকে সুমন হোসেন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে একটি লুটকৃত সরকারি পিস্তল ও ম্যাগাজিন রয়েছে বলে স্বীকার করেন।
পরবর্তীতে ১৯ ডিসেম্বর আভিযানিক দল আসামিকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় পৌঁছে। সেখানে আসামির দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি খালি ৯ এমএম পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত বিদেশি পিস্তল সম্পর্কে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি আসামি। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited