শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৬:৩৪ পিএম, ২০২০-০৯-২৪
আনোয়ারা উপজেলায় দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম (৩৯) নামে এক যুবককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩শে সেপ্টেম্বর) দুুপুর ২টার সময় উপজেলার ২নং বারশত ইউনিয়নের ছালিদাতলি এলাকা হতে তাকে আটক করা হয়। এসময় আটকৃত আসামীর কাছ থেকে ০২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আসামী আব্দুর রহিম উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া পাড়ার মৃত শের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, উপজেলার বারশত ইউনিয়নের আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আজগর আলী নামে এক মাদক ব্যবসায়ীর কাছে সিএনজি করে ইয়াবার একটি চালান বিক্রয়ের জন্য যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই জুয়েল ও এএআসই রেজাউল করিম মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালান।ছালিদাতলি এলাকায় সন্দেহযুক্ত একটি সিএনজি গাড়ী থামাতে বললে এসময় আসামী আব্দুর রহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় আজগর আলী নামে অপর এক মাদক ব্যবসায়ীর কাছে সে ইয়াবার চালান নিয়ে যাচ্ছে। আনোয়ারা থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে আজগর আলী নামে এক মাদক ব্যবসায়ীর সাথে এই মাদক ব্যবসা করে যাচ্ছে। আটককৃত এবং অভিযুক্ত আজগর আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited