চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

‘জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ’

স্টাফ রিপোর্টার :    |    ০৬:২৬ পিএম, ২০২২-০৩-১২

‘জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ’

নগরের প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

 তিনি বলেন, শুধু জ্ঞান বিতরণ নয়, জ্ঞান সৃষ্টি করাও বিশ্ববিদ্যালয়ের কাজ। এজন্য গবেষণার প্রয়োজন। আমাদের শিক্ষার মান ঊর্ধ্বমুখী করার চেষ্টা আমরা করছি। বস্তুত এই শিক্ষার মান বাড়াতে যথাযত মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সিলেবাসও হতে হবে আন্তর্জাতিক। নওফেল বলেন, শিক্ষার্থীদের অবশ্যই কর্ম উপযোগী শিক্ষা প্রদান করতে হবে। তাদের নতুন কিছু শেখার মানসিকতা অর্জন করতে হবে। তাদেরকে কর্ম উপযোগী হওয়ার জন্য প্রেজেন্টেশন ও যোগাযোগসহ বিভিন্ন দক্ষতাও আয়ত্তে আনতে হবে। ভবিষ্যতে শিক্ষকদের নিয়ে বিভাগভিত্তিক ও ক্লাস্টারভিত্তিক মতবিনিময় সভা আয়োজন করা হবে। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং ও বোরহানুল হাসান চৌধুরী সালেহিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।

  সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান। বিশ্ববিদ্যয়ল উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় বেসরকারিভাবে। ইতালির বোলনা শহরে সর্বপ্রথম বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত বিশ্বের মধ্যে বহু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহের কাজ হলো জ্ঞান বিতরণ করা আর এই জ্ঞান হলো সভ্যতার ভিত্তি। এসময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর