শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:১৮ পিএম, ২০২২-০৮-১১
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল খেলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ২ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
তিনি জানান, লাবনী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত সবসময় বিপুল পরিমান পর্যটক উপস্থিত থাকে। ফুটবল খেলার কারণে প্রায়ই বিচে ঘুরতে আসা অন্য পর্যটকদের গায়ে আঘাত লাগে এবং দুর্ঘটনা ঘটে। অনেকসময় পর্যটকদের শরীরের স্পর্শকাতর স্থানে লেগে বড় ধরণের দুর্ঘটনা ঘটে। এমতাবস্থায় কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের লাবনী বিচ হতে কলাতলী বিচ পর্যন্ত এবং যে সকল জায়গায় পর্যটকদের উপস্থিতি থাকে সে সকল স্থানে ফুটবল না খেলার জন্য অনুরোধ জানানো হল।
তবে, বীচ ম্যানেজমেন্ট কমিটির অনুমতি নিয়ে পর্যটকদের আনাগোনা থাকেনা এমন জায়গায় ফুটবল খেলা যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited