শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৩:২০ পিএম, ২০২৬-১০-১৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫০) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের মুফতি বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফারুক উদ্দিন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে বাড়ির সামনের পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।
জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারুক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। ষà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার কুসুমপুরা ইউনিয়ন নিষিদ্ধ যুবলীগের সহ সভাপতি সাইফুজ্জামান মানিককে গ্রেপ্তার ক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের লামা উপজেলায় গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে তিন কিশোরী। তাদের সন্ধান না পাওয়ায় উদ্বà§...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ‘ইস্টার্ন কেমিà¦...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতà¦...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে লাখো ভক্তের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে উপমহাদেশের প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited