চট্টগ্রাম   রবিবার, ২২ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে বদলে যাবে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র : অর্থমন্ত্রী

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে বদলে যাবে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র : অর্থমন্ত্রী আমির খসরু চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৩ পিএম, ২০২৬-১১-২১

চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর ও গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে বদলে যাবে চট্টগ্রামের অর্থনৈতিক চিত্র : অর্থমন্ত্রী

চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ নয়; বরং চট্টগ্রামকে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন মানে সমগ্র দেশের উন্নয়ন। ২০ নভেম্বর বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী আরও বলেন-মহেশখালীসহ দেশের কয়েক স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। তিনি আরও বলেন-চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এডিবির অর্থায়ন রয়েছে। এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে। মন্ত্রী বলেন-বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। সরকারের নেয়া এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হবে। তিনি আরও বলেন-অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 

বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন বলেন-বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস হচ্ছে। কিন্তু চট্টগ্রামকে আমরা নিরাপদ রাখবো। ব্যবসাবান্ধব নগরী গড়তে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীকে পর্যটনবান্ধব করতে করা হয়েছে সাইকেল ট্র্যাক। তিনি বলেন-১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ছিল। আওয়ামীলীগ সরকার তা বন্ধ করে দেয়। সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে যেকোন সিদ্ধান্ত নিতে পারবে সিটি কর্পোরেশন। চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে বাণিজিক রাজধানী রূপান্তরিত করতে সিটি গভর্নমেন্ট পুনরায় বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন। 

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন-বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাতে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে জনগণের নির্বাচিত বিএনপি সরকার। 

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন-সরকার ট্রেড ফ্যাসিলেশনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কাস্টমস সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তিনি কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমান বন্দর রাত ১০ টার পরেও যেন বন্ধ হয়ে না যায় সেজন্য অর্থমন্ত্রীকে বিমান বন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান জানান। তিনি সরকারের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ বলেন-১৯৯৩ সালের ৩ দিনের মেলা এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিণত হয়েছে। তিনি ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ দুরত্ব দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা কমানোর লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের লাকসাম-নারায়নগঞ্জ কর্ড লাইন স্থাপন এবং ইলেক্ট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিতে অর্থমন্ত্রীর প্রতি আহবান জানান।   

চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী বলেন-ঢাকার বাণিজ্য মেলার নির্দিষ্ট ভেন্যু রয়েছে। ফলে প্রতিবছর একই সময়ে ঐ মেলা অনুষ্ঠিত হয়। বাণিজ্যিক নগরী চট্টগ্রামেও যাতে নির্দিষ্ট সময়ে পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজন করা যায় সেই লক্ষ্যে অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন। 

চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন-চট্টগ্রামে যেসব সংস্থার প্রধান কার্যালয় রয়েছে সেগুলোর কর্তা বসেন রাজধানী ঢাকাতে। চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনিয়োগ হাবে পরিণত করতে হলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রিকরণের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। 

মেলা কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল আলম মেলার সার্বিক বৈশিষ্ট্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। তিনি চট্টগ্রাম বাণিজ্য মেলার কলেবর ও নানন্দিকতা আরো বৃদ্ধির জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের অধিকতর সক্রিয় সহযোগিতা কামনা করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান পরিচালক পরিচালকবৃন্দ মোঃ নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), ইঞ্জিনিয়ার মোঃ গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, ক্যাপ্টেন মোঃ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা) ও মোঃ সেলিম নুরসহ চেম্বারের সাবেক সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সাবেক পরিচালকবৃন্দ এবং সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত চলবে।
 

রিটেলেড নিউজ

২২ বছর আত্মগোপনে, গ্রেপ্তার যাবজ্জীবন সাজার আসামি

২২ বছর আত্মগোপনে, গ্রেপ্তার যাবজ্জীবন সাজার আসামি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ি থানার রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.নাছিরকে ২২ বছà¦...বিস্তারিত


চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান :  মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর