চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পাহাড়ের নীল জলরাশিতে ১৩.৫ কিলোমিটার সাঁতার, প্রতিযোগী ৩০

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৫২ পিএম, ২০২৬-১০-৩১

পাহাড়ের নীল জলরাশিতে ১৩.৫ কিলোমিটার সাঁতার, প্রতিযোগী ৩০

চারপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ নীল জলরাশি। সেই জলরাশির বুক চিরে সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ। কারও লক্ষ্য বিজয়, কারও কাছে নিজের সক্ষমতা যাচাই, আবার কারও উদ্দেশ্য সাঁতারের ভীতি জয় করা। এমনই এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠল পাহাড়ের কাপ্তাই হ্রদ।

শনিবার (৩১ অক্টোবর) রাঙামাটির সুবলং চ্যানেলে অনুষ্ঠিত হয়েছে সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা ‘সুবলং চ্যানেল সাঁতার প্রতিযোগিতা সিজন-২’। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুই নারীসহ সারাদেশের ৩২ জন সাঁতারু অংশ নেন। তাঁদের মধ্যে ৩০ জন সফলভাবে নির্ধারিত দূরত্ব অতিক্রম করেন।

সকালে রাঙামাটি শহরের শহীদ মিনার ঘাট থেকে প্রতিযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত বোট রওনা হয় সুবলং বাজারের উদ্দেশে। সেখানে প্রস্তুতি ও গা গরম শেষে সাঁতারুরা একযোগে ঝাঁপিয়ে পড়েন হ্রদের পানিতে। সুবলং বাজার থেকে শহীদ মিনার ঘাট পর্যন্ত শুরু হয় তাঁদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার লড়াই।

পথজুড়ে ছিল পাহাড়ের অপার সৌন্দর্য আর কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ জলরাশি। তবে সৌন্দর্যের পাশাপাশি ছিল শারীরিক সক্ষমতা, সহনশীলতা ও মানসিক দৃঢ়তার কঠিন পরীক্ষা। দীর্ঘ সময় পানিতে থেকে ক্লান্তি জয় করে একে একে গন্তব্যে পৌঁছান প্রতিযোগীরা।

আয়োজকদের মতে, এ প্রতিযোগিতার উদ্দেশ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করা, নতুন প্রজন্মকে সাঁতারে আগ্রহী করা এবং সাধারণ মানুষের মধ্যে পানিতে ডুবে যাওয়ার ভয় ও সাঁতার না জানার প্রবণতা দূর করতে সচেতনতা তৈরি করা।

অংশগ্রহণকারী সাঁতারুরা জানান, কাপ্তাই হ্রদের মতো প্রাকৃতিক পরিবেশে দীর্ঘ দূরত্বের সাঁতার তাঁদের জন্য ছিল অন্য রকম অভিজ্ঞতা। এমন আয়োজন নিয়মিত হলে সাঁতারের প্রতি তরুণদের আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভা উঠে আসার সুযোগ তৈরি হবে।

প্রতিযোগিতা শেষে দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করেন রাব্বি, দ্বিতীয় হন মেহেদী এবং তৃতীয় স্থান অর্জন করেন নয়ন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাধারণ মানুষের মধ্যে সাঁতার নিয়ে ভীতি দূর করা এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করতেই জেলা প্রশাসনের এ উদ্যোগ।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অংশ নিতে ৪০ জন সাঁতারু নিবন্ধন করেছিলেন। তবে শেষ পর্যন্ত ৩২ জন পানিতে নামেন। তাঁদের মধ্যে ৩০ জন সফলভাবে সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেন।

কাপ্তাই হ্রদের বুকে এই আয়োজন যেন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে নতুন ক্রীড়া সম্ভাবনারও বার্তা দিচ্ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ-৫ এ ধস, কমেছে পাসের হারেও 

চট্টগ্রামে জিপিএ-৫ এ ধস, কমেছে পাসের হারেও 

আমাদের ডেস্ক : : এইচএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বড় ধরনের ধস নেমেছে জিপিএ-৫ প্রাপ্তিতে। গত বছর যেà¦...বিস্তারিত


পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসিতে পাসের হার ৩২ শতাংশের নিচে !

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসিতে পাসের হার ৩২ শতাংশের নিচে !

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যক্রম, তৈরি হয়েছে শিà...বিস্তারিত


নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর