শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:৪৪ পিএম, ২০২৪-১২-০৯
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। বাশারের ক্ষমতাচ্যুত হওয়াকে দেশটির রাজনৈতিক উত্থান হিসেবে উল্লেখ করে বাউডেন বলেছেন, দেশ পুনর্গঠনে সিরীয় নাগরিকদের ‘ঐতিহাসিক সুযোগ’ এসেছে বলে উল্লেখ করেছেন।
রোববার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কথা বলেছেন। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠিগুলোর জোট আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটাই যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনকে সন্ত্রাসী গ্রুপগুলোর উত্থানের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। জঙ্গি গ্রুপগুলো ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে মার্কিন বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হোয়াইট হাউসে বক্তব্যদানকালে বাইডেন বলেছেন,সিরীয় সরকারের পতন ন্যায় বিচারের মৌলিক ফল। সিরিয়ায় দীর্ঘ দিন ধরে চলা গৃহযুদ্ধের ভোগান্তিতে থাকা জনগণের জন্য এই বিজয় একটি ঐতিহাসিক মুহুর্ত।
সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, মস্কোতে পালিয়ে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট বাশারের পরিণতি কী হওয়া উচিত? জবাবে বাইডেন বলেছেন,‘আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।’
গতকাল রোববার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনের কাজে সিরীয় নাগরিকদের সহযোগিতা দিবে যুক্তরাষ্ট্র।’
আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited