শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৪ পিএম, ২০২৫-১০-২৮
মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুরি হওয়া মালামালসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম। একই দিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন : দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার বাবু পাড়া এলাকার পরিতোষ রায়ের ছেলে পংকজ রায় (২৭), খলিলপুর দাসপাড়া এলাকার ডালিম চন্দ্র দাসের ছেলে সীমান্ত দাস (২২), বোচাগঞ্জ থানার জয়ন্তাপাড়া এলাকার মো. সোলেমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ও নড়াইল জেলার নড়াইল থানার মাগুরা এলাকার আব্দুল হালিমের ছেলে রিয়াজল ইসলাম (২৮)।
এসময় তাদের কাছ থেকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই হওয়া ৪টি গোল্ডবাট্টি (সীষা) জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, সোমবার (২৭ অক্টোবর) রাতে জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited