শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:০১ পিএম, ২০২৬-০১-১৪
মাজারের এতিমখানা ও হেফজখানায় শীতবস্ত্র বিতরণ করলেন হাবীব আজম রাঙামাটির হযরত আব্দুল হাকিম (আব্দুল্লাহ ফকির) (রহঃ আঃ)–এর মাজার প্রাঙ্গণে অবস্থিত এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজমের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা থেকে অসহায় শিশুদের রক্ষা করতে এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। শীতবস্ত্র বিতরণকালে মোঃ হাবীব আজম বলেন, “শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের কষ্ট লাঘব করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাভোগী মানুষ এবং জনপ্রতিনিধিদের উচিত মানবিক দায়বদ্ধতা থেকে এই শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমাদুল ইসলাম, মাজার মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ, কাঠালতলী হিল ফজুল যুব সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ঈশান, মাজার মসজিদের মোয়াজ্জেম হাফেজ কাইয়ুম এবং শিক্ষক হাফেজ খুল্ল মিয়া। এসময় অতিথিরা শীতার্ত এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শীতবস্ত্র পেয়ে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এই মহতী উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited