চট্টগ্রাম   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

উজানের ঢলে টইটুম্বুর কাপ্তাই হ্রদ: বাঁধের ১৬ কপাট ৩ ফুট করে খুলল কর্তৃপক্ষ

পাহাড়ি ঢলে রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত: পানি কমলে গেটের ওপেনিং কমানো হবে

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৪০ পিএম, ২০২৬-০৮-৩০

উজানের ঢলে টইটুম্বুর কাপ্তাই হ্রদ: বাঁধের ১৬ কপাট ৩ ফুট করে খুলল কর্তৃপক্ষ

 

 উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল ও বসতিগুলোতে পানি উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ওপেনিং ধাপে ধাপে বাড়ানো হয়েছে। সর্বশেষ রোববার সকাল ১০টায় গেটগুলো ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে রোববার সকাল ৬টা ৪৫ মিনিটে স্পিলওয়ের ১৬টি গেট এক ফুট বাড়িয়ে মোট দুই ফুট করা হয়েছিল। তখন গেট দিয়ে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছিল। তার আগে শনিবার প্রথম দফায় গেটগুলো ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে রাত ১০টা ৩৫ মিনিটে ওপেনিং বাড়িয়ে এক ফুট করা হলে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছিল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান প্রতিবেদক আলমগীর মানিককে জানান, বর্তমানে স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট করে খোলা রয়েছে। এসব গেট দিয়ে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে। পাঁচ ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশনের পাশাপাশি ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে প্রায় ৫৮ হাজার কিউসেক এবং বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক—দুই পথে কাপ্তাই হ্রদ থেকে মোট প্রায় **৯০ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে** কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর ১০৬ দশমিক ২০ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের বিপজ্জনক সীমা ১০৯ ফুট এমএসএল। বর্তমানে পানি বিপজ্জনক সীমার নিচে থাকলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি দ্রুত বাড়ছিল। এ কারণে হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণ এবং তীরবর্তী নিম্নাঞ্চলকে অতিরিক্ত পানির ঝুঁকি থেকে রক্ষায় ধাপে ধাপে গেটের ওপেনিং বাড়ানো হয়েছে।

এদিকে গতকাল উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানোর ফলে হ্রদের পানির স্তর দ্রুত কমে আসবে বলে আশা করছেন তারা।

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির বিভিন্ন হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল, বসতবাড়ি ও ফসলি জমিতে পানি উঠেছে। এতে এসব এলাকার অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হঠাৎ পানি বৃদ্ধিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদ তীরবর্তী নিচু এলাকা ও বসতিগুলোতে পানিবন্দি মানুষের দুর্ভোগ এবং ফসলি জমির ক্ষয়ক্ষতি বিবেচনায় নিয়ে দ্রুত পানি নিষ্কাশনের জন্য গেটের ওপেনিং বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে পানিবন্দি এলাকা ও ফসলি জমি থেকে পানি সরে গেলে ধাপে ধাপে গেটের ওপেনিং কমিয়ে দেওয়া হবে।

তবে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাপ্তাই হ্রদ তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বর্ষা মৌসুমে উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বেড়ে গেলে বাঁধের স্পিলওয়ে গেট খুলে অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়। এর মাধ্যমে হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি তীরবর্তী নিম্নাঞ্চল ও বসতিগুলোকে অতিরিক্ত পানির ঝুঁকি থেকে রক্ষার চেষ্টা করা হয়।

রিটেলেড নিউজ

নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র: ২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র: ২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই

আলমগীর মানিক, রাঙামাটি : প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়à...বিস্তারিত


সাজেকে ফের অবরোধের ঘোষণা, পর্যটনকেন্দ্র খুলতে ব্যবসায়ীদের আলটিমেটাম

সাজেকে ফের অবরোধের ঘোষণা, পর্যটনকেন্দ্র খুলতে ব্যবসায়ীদের আলটিমেটাম

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ...বিস্তারিত


খাগড়াছড়িতে তিন মাস ধরে বন্ধ ভূমি নামজারি, ভোগান্তি

খাগড়াছড়িতে তিন মাস ধরে বন্ধ ভূমি নামজারি, ভোগান্তি

খাগড়াছড়ি প্রতিনিধি : : জমি কিনেছেন, দামও পরিশোধ করেছেন। উপজেলা ভূমি অফিসে শুনানি ও যাচাই-বাছাইও শেষ হয়েছে। এরপরও নামজারি ...বিস্তারিত


‘ডুবন্ত কনটেইনারে’ আসছে ইয়াবা, একসঙ্গে আনা হয় ৩০ লাখ

‘ডুবন্ত কনটেইনারে’ আসছে ইয়াবা, একসঙ্গে আনা হয় ৩০ লাখ

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারে অভিনব কৌশল নিয়েছে চোরাকারবারিরা। নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্à¦...বিস্তারিত


 ৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

 ৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভো...বিস্তারিত


চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামালকে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর