চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৬ পিএম, ২০২১-০১-২৮

কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালির বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় ইসমাইল বালিসহ এজাহারনামীয় আসামি করা হয়েছে ২৪ জনকে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি জানানো হয়।  বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে এক নম্বর আসামি করা হয়েছে। ঘটনার পর আটক ইসমাইল বালিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।  মামলার অন্য আসামিরা হলেন- মো. সেলিম (৩৫), আবুল খায়ের (৩৩), আব্দুর রহমান সাদু (৫০), মো. ইব্রাহিম (৫২), আব্দুল কালাম (৪৩), মো. হোসেন (৩৭), মো. জাহেদ (৩৭), মো. মফিজুর রহমান (৪০), মো. আব্দুল জলিল রিপন (৩৮), আব্দুস সোবহান (২৮), সাইদুল হক শাহেদ (৩৮), মো. ইউসুফ (৫৬), শাহাদাত হোসেন নাবিল (২৪), মো. সাইফুল (৩৫), সরোয়ার ওয়াহিদ (৩০), মো. ইফতেখার ইকবাল নাদিম (২৮), মো. জসিম উদ্দিন (৪৭), আবু তৈয়ব (৩৩), আবুল খায়ের টুটুল (৩৬), মো. রুবেল (৩২), মো. আকিব জাবেদ (৩০), মো, জসিম (৩৫), প্রিন্স মারুফ (২৭)।  
 বুধবার দুপুরে নির্বাচন চলাকালীন পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে অস্ত্র নিয়ে গুলি করতে দেখা যায়। পরে পুলিশ তাকে আটক করে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর