চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাত্র ৪ মাসে হাফেজ হলো ১১ বছরের আব্দুল্লাহ

মীরসরাই প্রতিনিধি :    |    ০৩:৩৯ পিএম, ২০২৬-০২-০৭

মাত্র ৪ মাসে হাফেজ হলো ১১ বছরের আব্দুল্লাহ

মাত্র ৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে মিরসরাইয়ের মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী নুসরাত আব্দুল্লাহ আল আজহার (১১)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আজহার ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদরের ৫ নম্বর ওয়ার্ডের দেবীপুরের মৃত নুর জামাল ও বিবি হাজেরার একমাত্র ছেলে। ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর থেকে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কমলদহ এলাকায় আত্মীয় আকতার হোসেনের কাছেই বেড়ে উঠেন আজহার। আজহারের মা বিবি হাজেরা বলেন, আমার স্বপ্ন ছিল হাফেজের মা হবো। আলহামদুলিল্লাহ, আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমার আরেকটি স্বপ্ন রয়েছে তা হলো আমার ছেলেকে বড় আলেম বানানো। আমি আশা করি আল্লাহ আমাকে নিরাশ করবেন না। আজহারের মামা আকতার হোসেন বলেন, আমার কাছেই আজহার ছোট থেকে বেড়ে উঠেছেন। আজ আমার খুবই আনন্দ লাগছে। আজ তার বাবা বেঁচে থাকলে সন্তানের এই অর্জনে অনেক খুশি হতেন। আজহারকে বড় আলেম বানানোর যে স্বপ্ন তা মা দেখছেন আমি তা পূরণে সহায়তা করবো। মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম বলেন, আমি অনেক বেশি আনন্দিত। আমার ছাত্র আহজার অনন্য নজির গড়েছেন। সে আমাদের মাদরাসায় প্রথমে নুরানি পড়েন। নূরানীর বোর্ড পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে। সে খুবই মেধাবী। আমার শিক্ষকতার ১৮ বছরে এই প্রথম এত অল্প সময়ে হেফজ সম্পন্ন করা ছাত্র পেলাম। এটি সত্যিই আল্লাহর অনেক বড় নেয়ামত। তিনি জানান, সে ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর হেফজ বিভাগে ভর্তি হয়। মাদরাসার বন্ধ বাদে ১২০ দিনে কুরআন হেফজ সম্পন্ন করেন চলতি বছরের ২৬ জানুয়ারি।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর