শিরোনাম
মোঃ শোয়াইব , হাটহাজারী | ০৭:৪৮ পিএম, ২০২৫-০৫-০৪
চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের (এন-১০৬) হাটহাজারী অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সম্প্রসারণ প্রকল্পের জন্য অধিগ্রহণের উদ্দেশ্যেই এ অভিযান। রবিবার (৪ মে) সকাল ১০টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলমান আছে।
হাটহাজারী উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, পিডিবি, কেজিডিসিএলের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় বছর খানেক আগেই জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ এবং উক্ত অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থও জমি মালিকদের দেওয়া হয়।
বিভিন্ন বাণিজ্যিক ভবনের ভাড়াটিয়াদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের ব্যাপারে তাদের আগাম তথ্য দেওয়া হয়নি।
উচ্ছেদের আওতায় পড়া হাটহাজারী আধুনিক হাসপাতাল (প্রা.) লিমিটেডের ম্যানেজার জানান, তাদের হাসপাতালে ৫ জন সিজারের রোগীসহ বেশ কয়েকজন রোগী ছিলেন এবং উচ্ছেদের ব্যাপারে ভবন মালিক আগাম তথ্য না দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উচ্ছেদ চলাকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় রোগীদেরকে আশপাশের ক্লিনিকগুলোতে স্থানান্তর করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে।
উচ্ছেদের আওতায় হাটহাজারীর একটি করে মাদ্রাসা গেট, পেট্রোল পাম্পসহ বিভিন্ন মার্কেট পড়ায় ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে, উচ্ছেদ অভিযান চলাকালে চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী অংশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে আটকা পড়েছে বেশ কয়েকটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ও সেনাবাহিনীর একাধিক গাড়ি।
অন্যদিকে, চলমান উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে যানজট সমস্যা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হাটহাজারীর সাধারণ মানুষ।
সওজের স্থানীয় সূত্র জানিয়েছে, সম্পূর্ণ জায়গার দখল বুঝে না নেওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited