চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে নিহত ২ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি :    |    ০৫:৪০ পিএম, ২০২১-০২-০৮

বান্দরবানে নিহত ২ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যং ছড়ি সীমান্তে ২ মাদক ব্যাবসায়ী নিহত বিপুল পরিমাণ  ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি)দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গর্জনবুনিয়া চাকমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জোবায়ের (২৮), পিতা-ফোরকান আহমেদ, কুতুপালং লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-বি ও দীল মোহাম্মদ (২৫), পিতা-মৃত আমির হামজা, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-সি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারের বাসিন্দা। সুত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র দুইটি চৌকস আভিযানিক টহল দল সীমান্ত পিলার-৪০ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমঘুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গর্জনবুনিয়া চাকমাপাড়া ব্রীজের পূর্ব পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১১ টায়  ৫ থেকে ৬  জনের ১টি দল পাহাড়ী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে  ২  ব্যক্তিকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায়  তাদের পার্শ্বে ইয়াবা সদৃশ বস্তু ১,০০,০০০ (এক লক্ষ) পিস, যার আনুমানিক মূল্য-৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা,  দেশীয় তৈরী ২টি একনলা বন্দুক ৪ রাউন্ড কার্তুজ,খালি কার্তুজ পাওয়া যায়। পরবর্তীতে আহত ব্যক্তিদের  উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নাইক্ষ্যংছড়ি  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি সম্পর্কে ফোনে জেনেছি তবে লিখিত কোনপ্রকার অভিযোগ পাইনি। মামলা প্রক্রিকাধীন রয়েছে। উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১২,১৯,১৪,৬০০/- (বার কোটি উনিশ লক্ষ চৌদ্দ হাজার ছয়শত) টাকা মূল্যের ৪,০৬,৩৮২ পিস বার্মিজ ইয়াবাসহ ৫৫ জন আসামী আটক করে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর