চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কনস্টেবল পদে চাকরি প্রাপ্ত ৮ তরুণ রাউজান থানায় সংবর্ধিত

রাউজান প্রতিনিধি :    |    ০৭:২৯ পিএম, ২০২৬-০৬-৩০

কনস্টেবল পদে চাকরি প্রাপ্ত ৮ তরুণ রাউজান থানায় সংবর্ধিত

যোগ্যতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন চট্টগ্রামের রাউজান থানার ৮ জন তরুণ। মঙ্গলবার (৩০ জুন) সকালে রাউজান থানায় নবনিযুক্ত এই পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও ওসি তদন্ত নিজাম উদ্দিন দেওয়ান। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ঘুষ ও সুপারিশ ছাড়া চাকরি পেয়ে নিয়োগপ্রাপ্তরা এবং তাদের পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সাথে তারা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মেধাতালিকায় স্থান পেয়ে নির্বাচিত হলেন হলদিয়ার সাজ্জাদ, ডাবুয়া রামনাথ পাড়ার আদিত্য দে, পূর্ব বিনাজুরীর উদিপ্ত বড়ুয়া, পূর্বগুজরা বড় ঠাকুর পাড়ার মুহাম্মদ আনিকুজ্জামান রাকিব, পশ্চিম গুজরার উত্তর গুজরা কাগতিয়ার শিশির বাবু দাস, উত্তর গুজরার কাগতিয়ার সুশান্ত দাশ,  নোয়াপাড়ার ঝিকুটি পাড়ার রাকিব দাশ, উরকিরচরের অপু বল। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মুহাম্মদ আনিকুজ্জামান রাকিবের গল্পটি আবেগঘন ও অনুপ্রেরণার। ২০২১ সালে যখন তিনি ৮ম শ্রেণিতে পড়তেন, তখন আকস্মিকভাবে তার বাবা মারা যান। বাবার অবর্তমানে চরম আর্থিক অনটন ও জীবনসংগ্রামের মুখোমুখি হতে হয় রাকিবকে। সমস্ত প্রতিকূলতা ডিঙিয়ে মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে আজ তিনি পুলিশের গৌরবময় পেশায় যুক্ত হয়েছেন। রাকিবের এই সাফল্যে তার পরিবার ও স্থানীয় এলাকায় আনন্দের বন্যা বইছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কোনো প্রকার তদবির বা অনৈতিক লেনদেন ছাড়াই শতভাগ সততা ও মেধার ভিত্তিতে এবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন কনস্টেবলদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর