চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে ডাকসুর জিএস ফরহাদের সংবর্ধনা: পাহাড়ি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:০২ পিএম, ২০২৫-১০-০৭

রাঙামাটিতে ডাকসুর জিএস ফরহাদের সংবর্ধনা: পাহাড়ি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে রাঙামাটিতে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বনরূপা ফরেস্ট কলোনি এলাকার আল আমিন মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে নয়টায় শহরের ভেদভেদীতে জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফরহাদকে বরণ করেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁকে সংবর্ধনাস্থলে নিয়ে যাওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, জেলা জামায়াতের নায়েবে আমির জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মনসুরুল হক প্রমুখ।

অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার প্রসার ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ বলেন, “দেশে যোগ্য নেতৃত্বের বড় অভাব। ফরহাদ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন, তেমনি পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদেরও নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”

সংবর্ধিত অতিথি এস এম ফরহাদ তাঁর বক্তব্যে বলেন, “আমার পথটা সহজ ছিল না। আমি রাঙামাটির লংগদুর প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছি, যেখানে সরকারি শিক্ষকও থাকতে চান না। তারপরও শিক্ষার প্রতি আগ্রহ থাকলে পাহাড় থেকেও মেধাবী শিক্ষার্থী তৈরি সম্ভব।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় সহায়তা বাড়লে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে। এবারের ডাকসু নির্বাচনে পার্বত্য এলাকার সর্বমিত্র চাকমা, সাদিক কায়েম, হেমা চাকমাসহ অনেকেই অংশ নিয়েছেন, যা ইতিবাচক দিক।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিপুল জয় লাভ করে। জিএস পদে নির্বাচিত ফরহাদ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

ফরহাদের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের গাথাছড়া গ্রামে। স্থানীয় বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করে তিনি চট্টগ্রাম ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর