চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সাতকানিয়ায় এক কেন্দ্র সাড়ে তিন ঘণ্টায় ৩৬ শতাংশ ভোট

সাতকানিয়া প্রতিনিধি :    |    ০৪:১৩ পিএম, ২০২৬-০২-১২

সাতকানিয়ায় এক কেন্দ্র সাড়ে তিন ঘণ্টায় ৩৬ শতাংশ ভোট

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে একটি ভোটকেন্দ্রে সাড়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ।  তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ভোট পড়েছে ৬২৫টি, যা মোট ভোটারের ৩৬ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭১২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৭৯ জন এবং নারী ভোটার ৮৩৩ জন। কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, এ কেন্দ্রে তুলনামূলক ভোটার কম। তবে সাড়ে তিন ঘণ্টার মধ্যে ভোটগ্রহণ ভালো হয়েছে। ভোটদাতারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে তাদের ভোট প্রয়োগ করছেন। আশা করছি, শেষ বেলায় আরও বেশি ভোটার উপস্থিত হবেন। নির্বাচন কেন্দ্রটির নিরাপত্তা, ভোটার ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণের সরঞ্জাম পুরোপুরি প্রস্তুত রয়েছে। প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন যে, সকল ভোটারকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে ১৯ নম্বর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৭১৯টি। যা মোট ভোটারের প্রায় ৪১ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ১৫০ জন। পুরুষ ভোটার ২ হাজার ১৯৬ এবং নারী ভোটার ১ হাজার ৯৫৪ জন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডা. সেতু ভূষণ দাশ  জানান, এ কেন্দ্রে ভোটার সংখ্যা একটু বেশি। তবে সময়ের সাথে সাথে ভোটের কাস্টিং বাড়ছে। এ কেন্দ্রে সময় অনুযায়ী ১২টা পর্যন্ত ৪১ শতাংশ ভোট পড়েছে, যা সন্তোষজনক। এখন পর্যন্ত চট্টগ্রামে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর