শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৯:০৪ এএম, ২০২১-১১-২৫
পটিয়া থানার শান্তিরহাট বাজার থেকে দেশি অস্ত্র চাকুসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক করেছে র্যাব-৭। তারা হলেন একই থানার কুসুমপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. ইউসুফ প্রকাশ পাশা (২৬) ও বিনানীহারা এলাকার মো. নুরুল বশরের ছেলে মো.নুরুল আফছার জুনায়েদ (২৪)।বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, শান্তিরহাট বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি চাকু জব্দ করা হয়। তিনি বলেন, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবত ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited