চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি :    |    ০৭:৫৬ পিএম, ২০২১-০৬-২৭

বান্দরবানে কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রবিবার (২৭ জুন) সকালে বান্দরবান পৌরসভার ৫নং ও ৯নং ওয়ার্ডে এ চাল বিতরণ করা হয়।  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা। এরপর পরই ৫ও৭নং ওয়ার্ডে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। চাল বিতরণ কার্যক্রমে ৯নং ওয়ার্ড এর নব-নির্বাচি কাউন্সিলর সেলিম রেজা, ৫নং ওয়ার্ড এর নব-নির্বাচিত কাউন্সিলর বাবু মং মং সিং মারমা,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী নুরুল কবির সওদাগর, বান্দরাব পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানারা আক্তার শানু,৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন সরদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক ড্রাইভার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হাবিব মাস্টার'সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তথ্য মতে, করোনা শুরু থেকে বান্দরবানের ক্ষতিগ্রস্থ ও কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া অব্যাহত রয়েছে এবং এবারে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের দুই হাজার ১৬০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। জেলা পরিষদের তথ্য মতে আরও জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুন) থেকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার ক্ষতিগ্রস্ত ও কর্মহীনদের মধ্যে পৌঁছে দেওয়ার র্কার্যক্রম শুরু হয়েছে এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে গিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর রেইচা, সুয়ালক, টংকাবতি এবং কুহালং ও রাজবিলা ইউনিয়নে এ শুভেচ্ছা উপহার ক্ষতিগ্রস্থ ও কর্মহীনদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বতর্মানে পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর