শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:১৪ পিএম, ২০২৬-০২-০৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশ কখনো এগোতে পারে না। সততা, ন্যায়বিচার ও দক্ষ নেতৃত্ব ছাড়া একটি আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব নয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্স মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি রাষ্ট্র গঠনের জন্য পাঁচটি মৌলিক বিষয় অপরিহার্য—সততা, নৈতিক দৃঢ়তা ও আদর্শিক অবস্থান, ইনসাফ বা ন্যায়বিচার, দক্ষতা এবং কর্মসংস্থান। এসব বিষয় নিশ্চিত করতে পারলেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
মাওলানা শাহজাহান আরও বলেন, দেশের ধ্বংসের মূল কারণ তিনটি—দুর্নীতি, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ। দুর্নীতি দেশকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে, ফ্যাসিবাদ মানুষের কণ্ঠরোধ করেছে এবং আধিপত্যবাদ দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। এসবের বিরুদ্ধে জামায়াতে ইসলামী স্পষ্ট ও আপসহীন অবস্থান নিয়েছে।
বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, শুধু বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। প্রতিটি বেকারের জন্য সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রযুক্তি ও উন্নয়নের নামে দেশ বিক্রির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
সাম্প্রদায়িকতা বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী শুরু থেকেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান নাগরিক এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জামায়াতের ঈমানি দায়িত্ব।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে মাওলানা শাহজাহান বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়; দারিদ্র্য, বেকারত্ব ও বৈষম্যের বিরুদ্ধে গণরায়ের প্রতিফলন ঘটবে এই নির্বাচনে। আবারও ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। কোনো জালিয়াতি জনগণের রায় ঠেকাতে পারবে না।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শিহাব উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশিদ মিনহাজ এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।
ভূজপুর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় এবং ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা একরামুল হক, শহীদুল ইসলাম সাফি, এম এ সত্তার, সফিউল আলম নূরী, ডা. আব্দুর রহিম, এডভোকেট ইসমাইল গনি, এজহারুল ইসলাম, নুর মোহাম্মদ আল কাদেরি, জিয়াউল হক জিয়া, হাসান সামশুউদ্দিনসহ জোট ও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited