চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

জমি দখল, মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগ: রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তার

আনোয়ারা, প্রতিনিধি ::    |    ১১:৩৮ পিএম, ২০২৬-০৮-২৮

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওলঘর এলাকার সৈয়দ বিল্ডিংয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার আইয়ুব আলী হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হাফেজ ফারুক আহমদের ছেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।

স্থানীয়দের দাবি, আইয়ুব আলীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, পুলিশ সুপার কার্যালয়, থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও বিভিন্ন সময়ে অভিযোগ দেওয়া হয়েছে। 

রাজনৈতিক পরিচয় পরিবর্তনের অভিযোগ

অভিযোগ রয়েছে, আইয়ুব আলী আগে নিষিদ্ধ  আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং যুবলীগের স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

স্থানীয়দের ভাষ্য, ক্ষমতার পালাবদলের পরও তার প্রভাব কমেনি; বরং নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় আধিপত্য বজায় রাখছেন।

বায়নার নামে জমি দখলের অভিযোগ

আইয়ুব আলীর বিরুদ্ধে স্থানীয়দের অন্যতম অভিযোগ জমি দখল। অভিযোগকারীদের দাবি, তিনি বিশেষ করে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু নিরীহ জমির মালিককে টার্গেট করে প্রথমে অল্প টাকা দিয়ে জমি বায়না করেন। পরে জমির দখল নেওয়ার পর চুক্তি অনুযায়ী বাকি টাকা পরিশোধ না করে বিভিন্নভাবে জমির মালিককে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত মালিকদের জমি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিলপত্র, বায়নানামা, অর্থ লেনদেন এবং জমির মালিকানা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগ

আইয়ুব আলীর বিরুদ্ধে হাইলধর এলাকার কথিত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের সঙ্গে যোগসাজশে মাদক ব্যবসায় অর্থ বিনিয়োগের অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এতে স্থানীয় উঠতি বয়সী যুবকদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। আইয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা। 

‘মামলা বাণিজ্য’ ও দালালচক্রের অভিযোগ

আইয়ুব আলীর সঙ্গে হাইলধর মহাজনপাড়ার মিজান নামে এক ব্যক্তির ঘনিষ্ঠতার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, মিজান আনোয়ারা থানাকেন্দ্রিক একটি কথিত দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত এবং মামলা বাণিজ্য ও মাদক পাচারের সঙ্গে জড়িত।

স্থানীয়দের অভিযোগ, মিজানের সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয়ে আইয়ুব আলী বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তবে মিজানের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগেরও স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

নিরপেক্ষ তদন্তের দাবি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইয়ুব আলী, সাইফুল ইসলাম ও মিজানসহ কথিত এই চক্রের কর্মকাণ্ডের কারণে হাইলধর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, জমি-সংক্রান্ত বিরোধের আইনগত নিষ্পত্তি, ভুক্তভোগীদের পাওনা অর্থ আদায় এবং মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে আইয়ুব আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুটের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাত...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর