চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে বাংলামার্কের ১০ দিনব‍্যাপী কৃষিযন্ত্র প্রস্তুত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৮:৪৫ পিএম, ২০২৫-১০-০৯

চন্দনাইশে বাংলামার্কের ১০ দিনব‍্যাপী কৃষিযন্ত্র প্রস্তুত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশে  আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী কর্মীদের দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পল্লী উন্নয়ন একাডেমীর বাস্তবায়নে “সমবায় ভিত্তিক খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন” শীর্ষক প্রকল্পের অর্থায়নে বাংলা মার্ক লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর)  সকালে উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় এ কর্মশালা আয়োজন করে।

 প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সমবায় ভিত্তিক কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শ্রম ও সময় সাশ্রয় করে উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন। এর আওতায় সরকার ও বেসরকারি অংশীদারিত্বে ‘মেকানাইজেশন ভিলেজ’ প্রতিষ্ঠা, কৃষি যন্ত্রের লাভজনক ব্যবহার বিষয়ে গবেষণা, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে টেকসই কৃষি উৎপাদনের সুযোগ সৃষ্টি করা।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. অলি উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. একে. এম. সাইফুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক মোছাঃ রেবেকা সুলতানা। উপস্থিত ছিলেন বাংলামার্কর ডিএমডি মো: সিরাজুল ইসলাম, ইডি মো: নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আর আমদানি নয় এবার আমাদের লক্ষ‍্য কৃষিযন্ত্র রপ্তানি। বাংলামার্কের কৃষিযন্ত্র গবেষণা প্রস্তুত ও বিপণন কার্যক্রম বর্তমানে দেশের কৃষি যান্ত্রিকীকরণে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্র উদ্ভাবন, নকশা উন্নয়ন, উপকরণ নির্বাচন, স্থানীয় কাঁচামাল ব্যবহার ও উৎপাদন খরচ হ্রাসে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণা কার্যক্রমে মাঠপর্যায়ের চাহিদা, কৃষকের আর্থিক সক্ষমতা ও স্থানীয় জমির প্রকৃতি বিবেচনায় রেখে উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রস্তুত প্রক্রিয়ায় দক্ষ কারিগর ও প্রকৌশলীরা যৌথভাবে কাজ করছেন, যাতে প্রতিটি যন্ত্র আন্তর্জাতিক মান বজায় রেখে দেশীয়ভাবে উৎপাদন করা যায়। বিপণন কার্যক্রমের মাধ্যমে এসব যন্ত্র দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে সহজলভ্য করা হচ্ছে এবং প্রশিক্ষণের মাধ্যমে সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বাংলামার্কের এই উদ্যোগ শুধু কৃষি যান্ত্রিকীকরণকে ত্বরান্বিত করছে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ ও কৃষকের আয় বৃদ্ধির মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর