শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৩:৫৪ পিএম, ২০২৬-০৪-০৮
"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৮ এপ্রিল ) সকাল ১০টায় উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।
বিকালে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান প্রমূখ।
এসময় প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, "স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হবে শিক্ষার্থীরা।"
পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. রাজিব হোসেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited