চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেশি-বিদেশি ফ্লাইটে প্রাণচাঞ্চল্য ফিরছে শাহ আমানতে

স্টাফ রিপোর্টার :    |    ০৬:০৭ পিএম, ২০২০-০৯-০৯

দেশি-বিদেশি ফ্লাইটে প্রাণচাঞ্চল্য ফিরছে শাহ আমানতে

বৈশ্বিক মহামারী করোনার থাবায় ঝিমিয়ে পড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন ১০টি অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি ক্রমে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটও।
সূত্র জানায়, করোনাকালের নানা সীমাবদ্ধতা, সংকট পেরিয়ে এখন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে রাষ্ট্রয়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩ দিন আবুধাবি ও ২ দিন দুবাইয়ের ফ্লাইট পরিচালিত হচ্ছে। শারজাহ ভিত্তিক ‘এয়ার এরাবিয়া’ সপ্তাহে ২ দিন চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট পরিচালনা করছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সপ্তাহে ২ দিন সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করছে ‘ফ্লাই দুবাই’। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার এ রুটে উড়বে এ বাজেট এয়ারলাইন্স (কম খরচের)।
আন্তর্জাতিক ফ্লাইট বাড়ায় বিমানবন্দর এলাকায় গাড়ির হাঁকডাক, কোলাহল ও জনসমাগম বাড়ছে। প্রিয়জনকে বিদায় জানাতে কিংবা বরণ করতে অনেকেই মাইক্রোবাস, প্রাইভেট কার ভাড়া নিয়ে সপরিবারে আসছেন বিমানবন্দরে। অপেক্ষার প্রহর দীর্ঘ হলে কেউ বা ছুটছেন পতেঙ্গা সৈকত, নেভাল রোড কিংবা বোট ক্লাবের দিকে।
নাম প্রকাশ না করার শর্তে একজন যাত্রী বলেন, বৃহত্তর চট্টগ্রামে মধ্যপ্রাচ্যের প্রচুর প্রবাসী করোনার আগে পরে এসে আটকা পড়েছেন। যত বেশি ফ্লাইট চালু হবে তত দ্রুত তারা কর্মস্থলে যোগ দিতে পারবেন। আবার প্রবাসে যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারাও দ্রুত ফিরতে পারবেন। কিন্তু অনেকে প্রবাসী কিংবা বিদেশগামী জানেন না নতুন নতুন ফ্লাইট চালু হচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, করোনাকালীন নানা সীমাবদ্ধতা পেরিয়ে চট্টগ্রাম থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট ক্রমে বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাইরে আরও একটি আন্তর্জাতিক সংস্থার ফ্লাইট চালু রয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে আরেকটি আন্তর্জাতিক সংস্থার ফ্লাইট চট্টগ্রাম থেকে অপারেশনে যাওয়ার কথা রয়েছে।
তিনি জানান, করোনা প্রতিরোধে আন্তর্জাতিক গাইডলাইন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীসেবা দিচ্ছে। যাত্রী ও সব ধরনের কর্মীদের সাবান দিয়ে হাত ধোয়া, জুতোর তলা জীবাণুমুক্ত করা, মাস্ক পরা, তাপমাত্রা পরীক্ষাসহ সব কিছু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত যে কার্যক্রম স্ক্যানিং, তল্লাশি ইত্যাদিও জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র জানায়, ২০১৯ সালে শাহ আমানত বিমানবন্দর দিয়ে ৯টি আন্তর্জাতিক রুটসহ ১৭ লাখ ৭৮ হাজার যাত্রী গমনাগম করেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেশের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের বাইরে তিনটি বিদেশি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সপ্তাহে ৫৬০টি, দৈনিক ৪০টি ফ্লাইট ওঠানামা করতো যাত্রী ও কার্গো নিয়ে। ২০১৯ সালে ২ হাজার ৬৯৩ টন কার্গো রফতানি ও ৬ হাজার ৮৮১ টন কার্গো আমদানি হয়েছিলো এ বিমানবন্দর দিয়ে। গত ১০ বছরে ফ্লাইট সংখ্যা বেড়েছে ১ দশমিক ৮ গুণ, যাত্রী বেড়েছে ৩ দশমিক ১২ গুণ এবং কার্গো শিপমেন্ট বেড়েছে ৮ দশমিক ৯ গুণ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর