শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৭:১০ পিএম, ২০২৫-০৭-১৩
রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের এক স্কুল শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম সুদীপ্তা চাকমা (১১)। সে বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল সুদীপ্তা চাকমা। পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। শুধু সর্দি-জ্বরের ওষুধ খাওয়ানো হয়। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় ম্যালেরিয়া ধরা পড়ে।
শনিবার সকালে সুদীপ্তার অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেলে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুদীপ্তার।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আসাবিক চিকিৎসক ডা: মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় মারা যায় সে।’
রাঙামাটি সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, ‘ম্যালেরিয়া আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম ও অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে মেয়েটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি।
২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্য কোটায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটলো।’
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited