শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৩৬ পিএম, ২০২৬-০৫-২৫
খাগড়াছড়ি পার্বত্য জেলার বান্দরবানে ৫বছরের শিশুকে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণ-হত্যার বিরুদ্ধে মশাল মিছিল করেছে। বান্দরবানের থানচিতে ৫বছরের শিশুকে ধর্ষণ ও প্রতিবাদকারী জনতার ওপর বিজিবির নগ্ন আক্রমণ-বাধা প্রদানসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে জেলাতে মশাল মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।
গত রোববার(২৪শে মে ২০২৬) সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের নারাঙহিয়া থেকে মশাল মিছিলটি শুরু হয়ে স্বনির্ভরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহব্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা।
বক্তরা বলেন, বান্দরবানে থানচিতে গতকাল ৫বছরের এক পাহাড়ি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনার অভিযুক্ত বিজয় বড়ুয়ার বিচার ও শাস্তির দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা থানচি থানায় গেলে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) তাদেরকে বাধা প্রদান করে এবং লাঠিচার্জ করে। এর মাধ্যমে পরিষ্কার যে, ধর্ষকদের রক্ষা করতে শাসকগোষ্ঠি বরাবরই রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে থাকে।
বক্তারা আরো বলেন, ঢাকায় রামিসার ধর্ষণ-হত্যার ঘটনা সারা দেশব্যাপী আলোচনা তৈরি করলেও পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন তৎপর। যা জাতিগত বৈষম্য ছাড়া কিছুই নয়। পাহাড়ে কৃত্তিকা ত্রিপুরা, চিংমা খেয়াং-সহ বহু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা রয়েছে, যার কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। পাহাড়ের এই যে বিচারহীনতা তার প্রভাব আজ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে আজ নারী-শিশুদের ওপর ধর্ষণের মহোৎসব চলছে। বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বাড়ছে বৈ কমছে না।
বক্তারা দেশে ধর্ষণের মতো নৃশংস ঘটনা বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মন্তব্য করে বলেন, পাহাড়ের ধর্ষকরা যেমন রাষ্ট্রীয় বাহিনীর আশ্রয়-প্রশয়ে থাকে একইভাবে সমতলের ধর্ষকরাও কোন না কোন বড় রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। ফলে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয় না। কিছু কিছু অপরাধীকে গ্রেফতার করা হলেও লোকদেখানো কয়েকদিন জেলখানায় রেখে হৃষ্টপুষ্ট করে জামিনে মুক্তি দেওয়া হয় যাতে সে আরও অপরাধ সংঘটিত করতে পারে।
বক্তারা বান্দরবানসহ পাহাড়-সমতলে সংঘটিত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় বিশেষ আদালতের মাধ্যমে সুষ্ঠু বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য বান্দরবান জেলাধীন থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নে সেটেলার বাঙালি তরুণ কর্তৃক ৫বছর বয়সী এক আদিবাসী ত্রিপুরা নারী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকের নাম বিজয় বড়ুয়া(১৬), পিতা-মৃত মফি বড়ুয়া, মাতা-রেখা বড়ুয়া, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ক্যামেলিয়া পাড়া, আদুনগর, আমিরাবাদ ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকনাঃ নতুন পাড়া(মল্লিকা বড়ুয়ার বাড়ি), থানচি বাজার এলাকা।
ঘটনাটি গতকাল শনিবার(২৩শে মে) দুপুর আনুমানিক ১২টার দিকে থানচি বাজার এলাকায় মল্লিকা বড়ুয়ার বাড়িতে ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী শিশুটি থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী বলে জানা যায়।
রোববার(২৪শে মে) ভুক্তভোগীর পিতা এন্দ্রোজয় ত্রিপুরা একা থানচি থানায় গিয়ে অভিযুক্ত ধর্ষক বিজয় বড়ুয়াকে বিবাদী করে মামলা দায়ের করলে পুলিশ এক পর্যায়ে বিজয় বড়ুয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে জানা গেছে।
এন্দ্রোজয় ত্রিপুরার দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গতকাল(২৩শে মে) সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি বাসা থেকে বের হয়ে বাসার পাশের মাঠে অভিযুক্ত বিজয় বড়ুয়ার ভাগ্নি সানু বড়ুয়ার(৭) সাথে খেলাধুলা করার জন্য যায়। খেলাধুলা করার সময় দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকার সময় অভিযুক্ত বিজয় বড়ুয়া ভুক্তভোগী শিশুটিকে তাদের বাসায় ডেকে নিয়ে শিশুটির পরিহিত প্যান্ট খুলে তাকে ধর্ষণ করে। পরে রাতের বেলায় খাওয়াদাওয়া শেষে আনুমানিক ৯.০০ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি তার মাকে জানায় যে, তার যৌনাঙ্গ ব্যাথা করছে। ব্যাথার কারণ জানতে চাইলে শিশুটি বিজয় বড়ুয়া তাকে ধর্ষণ করেছে তার মাকে জানায়।
শনিবার দুপুরের দিকে ছাত্র-যুব সমাজ সহ এলাকাবাসী বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরপর এলাকার জুম্ম ছাত্র-যুবকরা সংঘবদ্ধ হয়ে থানায় যায় এবং ধর্ষণকারীর চেহারা দেখতে চায়। জুম্ম ছাত্র-যুবকদের এই সমাবেশ দেখে সেখানে একদল বিজিবি সদস্য উপস্থিত হয় এবং ছাত্র-যুবকদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বেশ কিছুক্ষণ ছাত্র-যুবক ও বিজিবি সদস্যদের মধ্যে বাকবিতন্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় জুম্ম ছাত্র-যুবকরা বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে বিজিবি সদস্যরা ধর্ষকের পক্ষাবলম্বন করছে বলে অভিযোগ তোলে।
একপর্যায়ে বিজিবির জনৈক কমান্ডার ধর্ষণকারীর যথাযথ বিচার হবে বলে আশ্বাস দিলে এলাকার পরিস্থিতি শান্ত হয়ে আসে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited