চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পটিয়া আগামীতে জেলা ও সিটি কর্পোরেশনে পরিণত হবে, ক্রসবর্ডার প্রকল্পের কাজ পরিদর্শনে -হুইপ সামশুল হক চৌধুরী

পটিয়া প্রতিনিধি :    |    ০৪:১৯ পিএম, ২০২০-০৯-২০

পটিয়া আগামীতে জেলা ও সিটি কর্পোরেশনে পরিণত হবে, ক্রসবর্ডার প্রকল্পের কাজ পরিদর্শনে -হুইপ সামশুল হক চৌধুরী

আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন,  জাইকা'র অর্থায়নে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর অধীনে ক্রসবর্ডার প্রকল্পে’র মাধ্যমে পটিয়া পৌরসদরের ৬ লেইনে দুটি ইন্দ্রপুল সেতু নির্মাণ কাজ চলছে। একই সাথে সড়কের দুই পাশে ১শত ফুট প্রস্থ গোল চত্বর নির্মাণ করা হবে। যাতে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যানবাহন গুলো চলাচলে কোন যানজট বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে লক্ষ্যেই এ কাজ করা হচ্ছে। এ কাজ করতে গিয়ে পার্শ্ববতী ক্ষতিগ্রস্থ লবন মিল কারখানা গুলো সরকার ঘোষিত তিনগুণ ক্ষতিপূরণ পাবে। তাছাড়া চাঁনখালী খালের পশ্চিম পাশে ৩ শত একর জায়গা নিয়ে বিসিক লবণ শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে
। ইতোমধ্যে ওয়াসার পানি সরবরাহের কাজ শুরু হয়েছে। কর্ণফুলী’র টানেল এর সাথে এ সড়ক সংযুক্ত হবে।পটিয়ার সর্বস্তরের মানুষের হৃদয়ের দাবী সাবেক মহকুমা পটিয়াকে জেলাসহ সিটি কর্পোরেশনে পরিণত করা হবে পর্যায়ক্রমে। তিনি শনিবার দুপুরে পটিয়া ইন্দ্রপুল এলাকায় জাইকা'র অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ক্রসবর্ডার প্রকল্পে’র কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
ক্রসবর্ডার প্রকল্পে’র অতিরিক্ত পরিচালক আবু হেনা মোস্তাফা কামাল জানান, এ প্রকল্পে’র আওতায় পটিয়া ইন্দ্রপুল সেতু, চন্দনাইশ উপজেলার বরগুনি সেতু, দোহাজারী সাঙ্গু সেতু ও কক্সবাজার জেলার চকরিয়া মাতামুহরী সেতুসহ ৮টি সেতু নির্মাণ করা হবে। এতে প্রায় ৭৫০ কোটি টাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর পটিয়াসহ বিভিন্ন স্থানে ৮টি সেতু নির্মাণের কাজ চলছে। স্প্রেকট্রা-সি আর ২৪ বি যৌথ উদ্দ্যেগে  ঠিকাদারী প্রতিষ্ঠান এসব কাজ করছে। ২০১৮ সালের ২২ নভেম্বর কাজ শুরু করা হয়। ২০২১ সালের ২১ নভেম্বর গুরুত্বপূর্ণ সেতু ৮টির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। ক্রমন্বয়ে এ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শিকলবাহা হাইওয়ে ক্রসিং থেকে কক্সবাজার গুণধুম পর্যন্ত প্রথম ধাপে ৪ লেইন এবং ২য় ধাপে ৬ লেইনে সড়ক প্রস্থ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ক্রসবর্ডার প্রকল্পে’র অতিরিক্ত পরিচালক আবু হেনা মোস্তাফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক ও সওজের নিবার্হী প্রকৌশলী মো: জাহেদ হোসেন, প্রকল্পে’র কনসালটেন্ট মাজেদ হোসেন, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সড়ক ও জনপদ (দোহাজারী) নিবার্হী প্রকৌশলী সুমন সিংহ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামূল হাছান, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, লবণ মিল মালিক সমিতি’র সাধারন সম্পাদক ফজলুল হক আল্লাই, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, আ’লীগ নেতা মুজিবুর হক চৌধুরী নবাব, নাজিম উদ্দিন পারভেজ,  সাইফুল্লাহ পলাশ, শেখ মো: বেলাল, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক ,শাহরিয়ার শাহজাহান,নাজমুল সাকের ছিদ্দিকী প্রমুখ।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর