শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২১ পিএম, ২০২৬-০৫-২১
চট্টগ্রামে নগরীর পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। বুধবার (২০ মে) সকালে নগরের নন্দনকাননের ডিসি হিল এবং চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিলগুলো করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে বুধবার সন্ধ্যায় মেহেরাজ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। মিছিলের ভিডিও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ফেসবুকে অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল নগরীর ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তারা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল। ব্যানারে লেখা তথ্য অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমানের আয়োজনে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল কিছুদূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়। বক্তব্যে বলা হয়, এই চট্টগ্রামে কোনো জুলাই জঙ্গিদের স্থান হবে না, এই চট্টগ্রাম শেখ হাসিনার চট্টগ্রাম। আমাদের কর্মীরা ঘরে থাকতে না পারলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। অন্য এক ভিডিওতে দেখা যায়, নগরীর চান্দগাঁও থানা এলাকায় মহানগর ছাত্রলীগের ব্যানারে ১৫ থেকে ২০ জনের একটি দল দৌড়ে ব্যানারসহ স্লোগান দিয়ে আসছে। ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলামুর রহমান চৌধুরী রিজানের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, মিছিলের ভিডিওটি কখনকার তা পুলিশ যাচাই-বাছাই করছে। আজকে (বুধবার) মিছিল হয়েছে এমন তথ্য কেউ দিতে পারেনি। অন্যদিকে, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঢাকা পোস্টকে বলেন, মিছিলের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited