শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:১৩ পিএম, ২০২২-০৫-২৪
রাঙ্গামাটিতে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট মাঠে রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এমপি এই ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহ্বাজ আমিনুল ইসলাম,খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে ২য় সভায় কাউন্সিল অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited