শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৩৮ পিএম, ২০২৫-০৬-২৮
চট্টগ্রামের আনোয়ারা থেকে বোয়ালখালীতে চাকরি দেয়ার কথা বলে বাসায় নিয়ে আটকে রেখে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৬ জুন রাতে বোয়ালখালীর কালুরঘাটের একটি ভাড়া বাসা থেকে বাবু গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার যুবকের বাড়ি রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া এলাকায়। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর কালুরঘাটে একটি ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় কিশোরীর মা আনোয়ারা থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ জুন মঙ্গলবার থেকে ২৭ জুন বৃহস্পতিবার পর্যন্ত কালুরঘাটের ওই বাসায় আটকে রেখে কিশোরীটিকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানিয়েছে, কিশোরীর এক বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় গ্রেপ্তার যুবকের স্ত্রীর সঙ্গে। একপর্যায়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে বাবু ওই কিশোরীকে মঙ্গলবার বিকেলে বোয়ালখালীতে নিয়ে আসলে । ওই দিন একটি ভাড়া বাসায় আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কিশোরী মোবাইল ফোনে তার পরিবারকে জানানোর পর পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited