শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৭ পিএম, ২০২৬-০১-২৮
সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ নূরুল্লাহ নুরী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। মোহাম্মদ নূরুল্লাহ নুরী ২০০১ সালের ২৮ মে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার হিসাবে ভোলা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙামাটি জেলায় কর্মরত ছিলেন। পরে ইউএনও হিসেবে বান্দরবান ও ফেনী জেলার সোনাগাজীতে কর্মরত ছিলেন। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ভোলা, চাঁদপুর ও ডিডিএলজি হিসেবে বান্দরবান কাজ করেন। এ ছাড়াও তিনি চা বোর্ডের সচিব, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং চা বোর্ডে সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদে প্রশাসক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেরিন সায়েন্স বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং একই বিষয়ে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited