শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ১২:২৬ পিএম, ২০২৪-১০-২০
একজন জিয়ার প্রকৃত সৈনিক কখনো কোন অনৈতিক চাঁদাবাজিতে জড়িত হতে পারেনা, অন্যায় করতে পারেনা, যারা করে তারা জিয়ার সৈনিক নয়, তারা বিএনপি নামে দুর্বৃত্ত। ১৯ অক্টোবর রাতে নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার এলাকায় যুবদলের কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন উপজেলা বিএনপির সদস্য ও নানুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রায়হানুল আনোয়ার রাহী। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নাম দিয়ে যারা চাঁদাবাজি করে তারা দুর্বৃত্ত। এ সকল দুর্বৃত্তদের বিদ্যুৎ খুঁটির সাথে বেঁধে রাখবেন। শৃঙ্খলা বাহিনী পুলিশের হাতে তুলে দেবেন। কারণ আমরা জিয়ার সৈনিক, জিয়ার সৈনিকেরা এ ধরনের অনৈতিক কাজ করবেনা। এ কার্যালয়ের উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপি'র সদস্য কাজী আরশাদ উদ্দিন রোমান। ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোরশেদ হাজারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা তাজুল ইসলাম ভান্ডারী, করিমুল হক, বেলাল মেম্বার, উপজেলা শ্রমিক দলের সাংঠনিক সম্পাদক মো. বেলাল, উপজেলা জাসাস এর সদস্য সচিব হামিদুল্লাহ, ধর্মপুর শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য রাব্বি কায়েমসহ আরো।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited