শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:২৮ পিএম, ২০২১-০১-১১
ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভাইরাসের টিকা চলতি মাসের মধ্যেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, করোনার ভ্যাকসিন তো আসছে, মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকাল (রোববার) একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজ সিদ্ধান্ত জানিয়ে দেবেন। সেরামের ভ্যাকসিন কবে বাংলাদেশে আসবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই মাসের মধ্যে চলে আসছে বলে আজকের মিটিংয়ে বলা হয়েছে। উনি (মুখ্য সচিব) বলেছেন, আশা করি এই মাসের শেষের মধ্যেই চলে আসবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিন ইস্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম বিকেলে ব্রিফিং করবেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited