চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

টেন্ডারবাজি - নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগের পাহাড়

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৪৯ পিএম, ২০২৫-০৯-১৭

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকে চাঁদাবাজিসহ একাধিক দুর্নীতির অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে (রাপাজেপ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুদকের রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে মো. জাহিদ কালাম সাংবাদিকদের জানান, “জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকে চাঁদাবাজি, কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিসহ নানা অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে হেড অফিস থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়। সরেজমিনে এসে দেখা গেছে, কর্মক্ষেত্রে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত। আমরা বিভিন্ন ফাইলপত্র রেকর্ডের তথ্য চেয়েছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা তা দাখিল করতে ব্যর্থ হয়েছেন।”

নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে চলমান তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “তার বিরুদ্ধে একটি ফাইল অনুসন্ধান চলছে। নতুন করে যে অভিযোগগুলো আসছে সেগুলোও যাচাই করা হবে।”

দুদক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদের বিরুদ্ধে মোট ১৬টি বিষয়ে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে—বাজার ফান্ড, হাঁস-মুরগির খামার, যুব উন্নয়ন অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, সমাজসেবা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নিয়োগ বাণিজ্য ও পদায়ন বাণিজ্যসহ একাধিক খাত। রেকর্ডপত্রে গরমিল ধরা পড়লে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটি শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান না করেই অর্থ আত্মসাৎ করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দূদক কি ব্যবস্থা নিয়েছে এমন প্রশ্নের জবাবে দুদকের রাঙামাটি সমন্বিত কাযালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম বলেন, এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি; এবং সেটি কেন্দ্রীয় কাযালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেলে আমরা শেখ রাসেল মিনি স্টেডিয়াম কোথায় গেলো সে বিষয়ে তদন্তকাজ শুরু করবো।

অভিযানে দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর