শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৪:৫৭ পিএম, ২০২২-১০-০১
খাগড়াছড়িতে সাফ জয়ী তিন ফুটবল খেলোয়াড়সহ চারজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি পৌঁছালে ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের সামনে তাদের ফুল দিয়ে বরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
খেলোয়ারদের খোলা জীপে করে কয়ক’শ মোটরসাইকেল সোভাযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এসময় কৃতি সন্তানদের সড়কের দুই পাশে দাড়িয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী। পরে জেলা ক্রীড়া সংস্থা খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ির চার কৃতি সন্তানকে ক্রেষ্ট প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,খাগড়াছড়ি পুলিশ সুপার নাঈমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে সাফ জয়ী ফুটবল কন্যাদের সংবর্ধনা দেওয়া হবে। এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে খাগড়াছড়ির সন্তান আনু চিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা এবং সহকারী কোচ তৃষ্ণা চাকমাকে এক লাখ করে মোট চার লাখ টাকা প্রদান করা হয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited