চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির ফরম বিতরণ শুরু

নয়ন চক্রবর্তী, বান্দরবান :    |    ০৫:৪৪ পিএম, ২০২৬-০৬-০৩

বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির ফরম বিতরণ শুরু

 বান্দরবান মাছ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নপত্র (ফরম) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে শুরু হওয়া ফরম বিতরণের প্রথম পর্যায়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের লক্ষ্যে ফরম সংগ্রহ করেন সমিতিটির সাবেক কোষাধ্যাক্ষ আব্দুর শুক্কুর।

নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী সদস্যরা আগামী ৩ ও ৪ জুন নির্ধারিত সময়ে ফরম সংগ্রহ করতে পারবেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে বান্দরবান মাছ ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সমিতির সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন ইতিমধ্যে।
সমিতিতে বর্তমানে মোট ৬৮ জন ভোটার সদস্য রয়েছেন। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে নতুন কার্যনির্বাহী কমিটি। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে  জানান সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সদস্য বলেন, আব্দুর শুক্কুর এর আগে যতাযত নিয়ম অনুযায়ী স্বচ্ছতার সাথে কোষাধ্যক্ষের দ্বায়িত্ব পালন করে ছিলেন।এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে সমভাবে সকল সদস্যের জন্য কাজ করেবেন বলে প্রত্যাশা করেন তারা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বান্দরবান জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. কামাল উদ্দীন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লি: এর সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর নেতৃত্ব গড়ে উঠবে, যা সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর