চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৯:৩২ পিএম, ২০২০-০৮-১২

সীতাকুণ্ডে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

করোনা ভাইরাসের অযুহাতে সীতাকুণ্ডসহ সারাদেশে গণপরিবহণে ভাড়া বৃদ্ধি প্রত্যাহার, স্বাস্থ্য সুরক্ষা না মানা, যাত্রী সাধারণের হয়রানীসহ বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবীতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগষ্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরে সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাসেম মোঃ ওয়াহিদীর সভাপতিত্বে এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আ.ম.ম দিলসাদ।
সকাল থেকে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সীতাকুণ্ড দোকান মালিক সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দীন ভুঁইয়া, একেএম মসিউদ্দৌলা, পৌর কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলো, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিক, সাংবাদিক খায়রুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রনজিৎ কুমার সাহা, সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, সীতাকুণ্ড নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম আজাদ, এসময় প্রধান অতিথির বক্তব্যে আ.ম.ম দিলসাদ বলেন, করেনাকালীন সরকার ৬০% ভাড়া নির্ধারণ করে দিয়েছে অথচ যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। কোন ধরণের স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। কোন শ্রমিকের মুখে মাস্ক নেই। এসময় তিনি আরো বলেন, এটি একটি জনপ্রিয় জনদাবি। সকল জনপ্রতিনিধির উচিত জনদাবীর সাথে একাত্মতা পোষণ করা। গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি জোর দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাকসেস ইউৃ্যান রাইটস সোসাইটির মোঃ ইকবাল হোসেন শিবলু, স্বাধীন বাংলার কামরুল হাসান, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন এর সহ সভাপতি মোঃ সায়েদ উদ্দিন, প্রথম প্রহর ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সোহেল,বারামখানা সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরী, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সভাপতি ফজলুল করিম, সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাঃ মুশারফ, দিশারি ফাউন্ডেশন এর সদস্য নুরুল আমিন, মোঃ নাদিমুজ্জামান রাশেদ, মানবতা ফাউন্ডেশন এর সভাপতি রনি খান।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর