চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মওদুদ আহমদ দলবদল করতে পছন্দ করতেন: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস :    |    ০৫:৫১ পিএম, ২০২১-০৪-০১

মওদুদ আহমদ দলবদল করতে পছন্দ করতেন: প্রধানমন্ত্রী

রাজনীতিতে ব্যারিস্টার মওদুদ আহমদের বার বার দলবদলের অভ্যাস ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবসময় তিনি দলবদল করতে পছন্দ করতেন, একটু সরকার ঘেঁষাই ছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার(১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর শোক প্রস্তাবের দেওয়া বক্তব্যের সময় সদ্যপ্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদকে স্মরণ করে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আরেকজন ভদ্র লোকের কথা বলতেই হয়, ব্যারিস্টার মওদুদ আহমদ। যদিও কখনো তিনি ছাত্রলীগ করেননি। তিনি সবসময় একটু সরকার ঘেঁষাই ছিলেন। তিনি কবি জসীমউদ্‌দীনের মেয়ের জামাই ছিলেন বলে তার প্রতি সহানুভূতি ছিল। কিন্তু তার কিছু কিছু কাজ একটু ভিন্ন ধরনের ছিল। যার কারণে তাকে একবার গ্রেফতারও করা হয়। কারণ বাংলাদেশের কিছু গোপন তথ্য সে সময় তিনি পাচার করেছিলেন। কবি জসীমউদ্‌দীন সাহেব নিজে এসেছিলেন আমাদের বাসায়, বঙ্গবন্ধুর কাছে অনুরোধ করলেন, তখন তাকে মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধুকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করা হয় তখন তিনি আইনজীবী ছিলেন, আসলে এখানে লেখা আছে কিন্তু তিনি অ্যাপয়েন্টেড আইনজীবী ছিলেন না। তিনি ড. কামাল হোসেন সাহেবের সঙ্গেই ঘুরতেন, বঙ্গবন্ধুর যে পিএস ছিলেন মোহাম্মদ হানিফ তাদের সঙ্গেই ঘুরতেন। তাদের সঙ্গেই তিনি সবসময় ছিলেন, বিশেষ করে ব্যারিস্টার আমিরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সেই দুই জন সবসময় একসঙ্গেই চলতেন। আমার এখনো মনে আছে যখন আইয়ুব খান গোলটেবিল বৈঠক ডাকলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে আগরতলা মামলায় বন্দী অবস্থায় প্যারোলে নিয়ে যাওয়ার প্রস্তাব হলো। তখন আমার মা এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেছিলেন, মামলা প্রত্যাহার করে মুক্ত মানুষ হিসেবে যেন তিনি যান। তিনি প্যারোলে যাবেন না—এই তথ্যটি আমি মায়ের কাছ থেকে নিয়ে আমার বাবাকে পৌঁছে দিয়েছিলাম যেখানে বন্দী করে রাখা হয়েছিল সেই ক্যান্টনমেন্টের ভেতরে। সেখানে আমাদের অনেক নেতা তখন উপস্থিত ছিলেন। তাজউদ্দিন আহমেদ, তোফাজ্জেল হোসেন মানিক মিয়া, আমিরুল ইসলাম, ড. কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদসহ আরও নেতারা উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুকে প্যারোলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং সেটাই তারা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি যখন আমার মায়ের বার্তাটা পৌঁছে দেই। অবশ্য বঙ্গবন্ধু নিজেও সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে মুক্ত মানুষ না করলে তিনি যাবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মায়ের বার্তাটা পৌঁছে বাসায় ফিরে আসার পর দোতলার বারান্দায় একা একা দাঁড়িয়ে আছি। আমিরুল ইসলাম ও মওদুদ আমার কাছে আসেন। আমার কাছে এসে বলেছিলেন, আমিরুল ইসলাম সাহেবই বলেছিলেন আর মওদুদ তাকে সায় দিয়েছিলেন যে, ‘তুমি কেমন মেয়ে তুমি চাও না তোমার বাবা কারাগার থেকে ফিরে আসুক’। জবাবে আমি বলেছিলাম—হ্যাঁ আমার বাবা সম্মান নিয়েই ফিরে আসবেন। আপনারা এ সমস্ত বিভ্রান্তি ছড়াবেন না। সবসময় এ ধরনের কিছু কিছু কাজ তার (মওদুদ) ছিল। কিন্তু তিনি মুখে যাই বলুক আবার তার লেখাগুলির মধ্যে অনেক সময় অনেক কন্ট্রোভার্সিয়াল কথা নিজের আপন মনের মাধুরী মিশিয়ে তিনি লিখেছেন।

মওদুদ আহমদের বিভিন্ন দল পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবসময় তিনি দলবদল করতে পছন্দ করতেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সুযোগ সেই ’৬৯ সালে আমাদের সঙ্গে মিশে গেলেন। ’৭৫ এর পরে বিএনপিতে যোগ দিলেন। তিনি সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন। জেনারেল এরশাদ সাহেব তাকে ক্ষমা করে দিয়ে মন্ত্রিপরিষদে আইনমন্ত্রী করলো। আবার তিনি বিএনপিতে যোগদান করলেন। রাজনীতিতে বার বার দলবদল তার অভ্যাস ছিল, এতে কোনো সন্দেহ নেই। তারপরও বলবো, তিনি একটা ট্যালেন্টেড মানুষ ছিলেন কিন্তু তার দেশপ্রেম হয়তো কাজে লাগালে দেশকে অনেক কিছু দিতে পারতেন, এটা হচ্ছে বাস্তবতা। তিনি মারা যাওয়ার পর আমি নিজে হাসনাকে (মওদুদ আহমদের স্ত্রী), তার সঙ্গে আমার পরিচয় ছিল। তার সঙ্গে কথা বলি। আমার শোক বার্তাও জানিয়েছি।

মাহমুদ উস সামাদ চৌধুরীকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক সংসদ সদস্যকে হারিয়েছি এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক। মাহমুদ উস সামাদ ভালো সংগঠক ছিলেন। তিনি শিশুদের সচেতনতা ও বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত করার কাজ করে গেছেন। যখনই শুনলাম তিনি করোনায় আক্রান্ত, ব্যবস্থা নিতে না নিতেই তিনি চলে গেলেন। অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। তার মৃত্যুতে সিলেটের রাজনীতি ক্ষতিগ্রস্ত হলো।

প্রধানমন্ত্রী তার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামকে স্মরণ করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যখন থেকে গঠিত হয় তখন থেকেই তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আমলা হলেও রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ছিলেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর