শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৪০ পিএম, ২০২৬-০৬-১১
বোয়ালখালীর রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ায় আবুল কালামের (৩২) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় আবুল কালামের মরদেহ পাওয়া যায়। এর আগে গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না।
নিহত আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হয়ে আবুল কালাম নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার সকালে ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বিকেল ৫টার দিকে তার মরদেহ রায়খালী মোহনায় পাওয়া গেছে।
তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় “শেষ বিদায় স্টোর” নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি সে খাল থেকে মাছ ধরতো।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ আবুল কালামের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এর একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited