শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৭ পিএম, ২০২১-১১-০৮
চাঁদা চেয়ে না পেয়ে পরে ডাকাতি, ডাকাতি মামলায় সাক্ষী দেওয়ায় পরে অপহরণ। ঘটনা সাতকানিয়া থানাধীন ছনখোলা এলাকার কেবি-২ নামক ব্রিকফিল্ডের। জানা যায়, ২০২০ সালের ২৭ নভেম্বর ডাকাত মাহফুজ, সুদি রফিক, ইয়াবা মিশু, ইট ব্রোকার মহিউদ্দিনের নেতৃত্বে কাশেম, বুলবুল, মতিনসহ সাতকানিয়া থানাধীন ছনখোলা এলাকার কেবি ২ ব্রিকফিল্ডে চাঁদা চাইতে গেলে বাদী আবুল কালাম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় আসামীরা সন্ধ্যার মধ্যে চাঁদা পরিশোধ না করলে বাদিকে ব্রিকফিল্ড করতে না দেয়া ও প্রাণে মারার হুমকী প্রদান করে। এভাবে কয়েক মাস অতিবাহিত হলে পরবর্তীতে ২০২১ সালের ১৪ মে রাত ৯ টায় জোর পূর্বক উক্ত ব্রিকফিল্ডে ঢুকে কয়েকটি ট্রাকের মাধ্যমে ৫৫,০০০ ইট লুট করে নিয়ে যায় ডাকাত দল। যার আনুমানিক মূল্য চার লক্ষ পাঁচ হাজার টাকা। করোনা জনিত কারণে আদালত বন্ধ থাকায় বাদী তৎক্ষণাৎ মামলা করতে পারেন নি । পরে আবারো ২১ সালের ১১ জুন ব্রিকফিল্ডের দারোয়ান জামাল ও ফরিদকে প্রাণে হত্যার হুমকী দিয়ে বাদীর ভাড়ায় আনিত একটি হাইড্রোলিক এক্সকেভেটর কাটো ৫ গাড়িটি জোরপূর্বক নিয়ে যায় উক্ত ডাকাত দল। পরে বাদি গাড়ি ডাকাতির বিষয় পর্যবেক্ষণ করতে গেলে সন্ত্রাসীরা বাদীর শার্টপ্যান্ট ছিড়ে ফেলে এবং মারধর করে বাদীর কাছে থাকা ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে মামলাসূত্রে জানা গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী সাতকানিয়া থানায় মামলা করতে গেলে সাতকানিয়া থানা বাঁশখালী থানায় মামলার পরামর্শ দেয় । বাঁশখালী থানায় মামলা করতে গেলে বাঁশখালী থানা সাতকানিয়া থানায় মামলা করতে বলে । পরে বাদী আবুল কালাম আদালতে মামলা করে । আদালত পিবিআইকে দায়িত্ব দেয় বিষয়টি ক্ষতিয়ে দেখার। এদিকে পিবিআইকে ঘটনার বর্ণনা ও সাক্ষী দেওয়ার কারণে কেবি ২ ব্রিকফিল্ডের দারোয়ান অাকতারকে ব্রিকফিল্ড থেকে অপহরণ করেছে ডাকাতরা এমন অভিযোগ পাওয়া গেছে । এখনো পর্যন্ত তার কোন হদিস মিলছে না । এ ব্যাপারে লাভ বাংলাদেশ ফাউন্ডেশন চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুল আলম অবিলম্বে থানায় মামলা নেওয়া ও দারোয়ান আকতারকে উদ্ধারে পুলিশকে তৎপরতা চালাতে জোর দাবী জানিয়েছেন।
|
ReplyForward |
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited